মোবাইল ফোন কোম্পানি গুলোর VAS বানিজ্য

একটু সচেতন হলেই মোবাইল কোম্পানিগুলো গ্ৰাহকদের সাথে প্রতারণা করতে পারবেনা:

মোবাইল কোম্পানিগুলো মানুষ কে বোকা বা অবুঝ বানিয়ে অনেক ধরণের ধোকা বাজী করে, কোনটি গ্ৰাহকরা ধরতে পারে কোনটি ধরতেই পারেন না, এর নামই ব্যাবসা, ফোন কোম্পানি গুলো সাধারণ মানুষের সাথে কত ধরনের ব্যাবসা করছে আর হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, মোবাইল এ দেখবেন প্রতি দিন শত শত বিজ্ঞাপন আসছে বিরক্তিকর এস এম এস ও বিভিন্ন বিরক্তিকর কল করে, আর এত টাকায় এত জিবি, পরে দেখবেন মোবাইল এর মূল টাকা নেই!!!
আর সবচেয়ে বিপদজনক হচ্ছে #VAS অটো আপনার মোবাইল থেকে ৫ থেকে ৯ টাকা করে #প্রতিদিন ই কাটাতে থাকবে ,(প্রয়োজন নেই ইন্টারনেট লাইন বা ডাটা, ইন্টারনেট সাপোর্ট করেনা এমন সেটেও) কিন্তু আপনি বুঝতে বা জানতেও পারবেন না, কেউ তো আর বারবার ব্যালেন্স চেক করে দেখেনা, কোটি কোটি গ্ৰাহকের থেকে প্রতিদিন এভাবে চুপিসারে টাকা নিলে তাদের কত কোটি টাকা ফাও খাতে লাভ, আমরা গ্ৰাহকরা এটা জানিওনা বা জানলেও গায়ে মাখিনা, ৫ টাকা বেশী ভাড়া নিলে আমরা রিক্সাওয়ালা বা বাস কন্ট্রাক্টরের গায়ে হাত তুলি, কিন্ত্ত প্রতিদিন চুপিসারে  গ্ৰাহকদের কোটি কোটি টাকা খেয়ে ফেলছে কিন্তু কিছু করার নেই, জানতে চাই ও না????

Leave a comment