সকল ভোগান্তির দ্বায় সাধারণ জনগণের কেন????

এখন প্রথম শ্রেণী থেকে শুরু করে সকল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কিছুতেই রোধ করা যাচ্ছে না, রোধ করা যাচ্ছে না অনেকেই বলেন রোধ করছেন না, ২০১৮ সালের এস এস সি পরীক্ষা শুরু হয়েছে ১লা ফেব্রুয়ারি থেকে, সম্প্রতি শিক্ষা মন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র যতবার ফাঁস হবে ততবার আবার পরীক্ষা নেয়া হবে, কথাটা শুনে অনেক ছাত্ররা পরীক্ষার প্রতি আগ্ৰহ হারিয়েছে, আকাম করবে তারা আর প্রায়শ্চিত্ত করবে নিরীহ ছাত্রছাত্রীরা

সব কিছুতেই ভোগান্তি ভোগ করার দ্বায় সাধারন জনগণের, পরিবহনের মালিকরা হঠাৎ করে ঢাকা শহরের সকল বাস সিটিং করে দিয়ে জনগনকে ভোগান্তি র মধ্যে ফেলে, হঠাৎ করে মালিক রা মর্জি মাফিক বাস ভাড়া নিতে থাকে, প্রত্রিকায় হ্যাড লাইন বেরহয় পিছু হটলো সরকার

ব্যবসায়িদের হাতে জিম্মি সাধারণ মানুষ, বিনা কারনে হঠাৎ করে পেয়াজের দাম হয়ে গিয়েছিলো ১৪০ টাকা, একটি গবেষণা প্রতিষ্ঠান বলেন চালের দাম বৃদ্ধির ফলে নতুন করে ৫ লাখ ২০ হাজার লোক নতুন করে দরিদ্র হয়েছে, প্রতিটি জিনিস পত্রর দাম ক্রয় ক্ষমতার বাহিরে

ঢাকার বাড়ি ভাড়া এখন কোন নিয়োম নিতীর তোয়াক্কা না করে তাদের মর্জি মাফিক বেড়েই চলছে, কিছু বল্লে বলে বাড়ি ছেড়ে দিন, পানিতে থেকে কে কুমিরের সাথে তর্ক করবে, আর মাসে মাসে ভাড়া দিয়ে থাকলেও তারা কোন ভাড়টিয়ার সাথে ভালো ব্যবহার করে না, আর কোন কারনে মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দিতে না পারলে, পরিবারের সদস্যদের সামনে অপমানিত হতে হয়,

সারা বছর কষ্ট করে কৃষক আলু বিক্রি করে ১/২ টাকায়  আর আমরা তা কিনি ২৫/৩০ টাকায়, ব্যবসাষিদের বিনা কষ্টে কেজি প্রতি ২৪/২৮ টাকা লাভ,  ফুলকপি বিক্রি করে ৪/৫ টাকায়  আর আমরা তা কিনি ৩৫ টাকায়, ব্যবসায়িদের বিনা কষ্টে কেজি প্রতি ৩০ টাকা লাভ, দেখার কেউ নাই  #কৃষক প্রতিবছর জমি বেচে তারা বিলুপ্ত হচ্ছে আর ব্যবসায়িদের বাড়ি আর গাড়ি বাড়ছে আর চুইজব্যংকে টাকা রাখছেন, হারিয়ে যাচ্ছে কৃষক

#টাকা গুলো যদি যারা সারা বছর কষ্ট করে ফসল ফলায় সেই কৃষক রা পেতো ,  কষ্ট লাগতো না, আমরা যে দামে কিনি কৃষক রা তার সিকি ভাগোও পায়না,

Leave a comment